বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।” টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”

প্রতিনিধির নাম: / ৪০ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ

ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”

মোঃ জুয়েল হোসেন পাঠান (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন হাড়িবাড়িটেক এলাকায় এক গৃহবধূকে তাঁর শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ হাজার টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক শিকদারের বিরুদ্ধে।
সম্প্রতি ‘গাজীপুর সিটি কর্পোরেশন নিউজ’ নামের একটি ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি অভিযোগ প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূর ধর্ষণের অভিযোগের বিষয়টি ৫ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করে দেওয়া হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা ফারুক শিকদার। তাঁর দাবি, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর নামে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ সময় ফারুক সিকদার সিনিয়র বিএনপির নেতৃবৃন্দর সাথে বিষয়টি আলোচনা করে পুবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ্য করেন আমি পেশায় একজন ব্যবসায়ী এবং (৪১ নং ওয়ার্ড) বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ৪/১১/২৬ ইং দুপুর ১২.৫৪ ঘটিকায় আমি পুবাইল কলেজ গেইট এলাকায় অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম (facebook) দেখিতে পাই যে, “গাজীপুর সিটি কর্পোরেশন নিউজ” নামক অজ্ঞাতনামা বিবাদী বা বিবাদীরা আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে আমাকে উদ্দেশ্যব করিয়া উক্ত পেইজে লিখেন যে, গাজীপুর মহানগর পূবাইলের হাড়িবাড়ি টেক এলাকায় শ্বশুরের হাতে গৃহবধূ দর্শন ৫ হাজার টাকায় মীমাংসা করেছে (৪১ নং ওয়ার্ড) বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফারুক শিকদার ”। অথচ উক্ত বিষয়ে আমি কোন কিছু জানি না। এমনকি বিচারে ও ছিলাম না। আমার নামে মিথ্যা বদনাম দিয়া আমাকে হয়রানি করা হইতেছে। উক্ত ঘটনার পর হইতে আমি চরমভাবে হয়রানির শিকার হইতেছি। অনেকে আমাকে ভুল বুঝিতেছে। উক্ত বিষয়ে স্থানীয় অনেকেই অবগত আছেন। এমতঅবস্থায় ঘটনার বিষয়টি সঠিক তদন্ত পূর্বক উক্ত পেইজের অজ্ঞাত নামা নিউজ কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অভিযোগ দায়ের করেন।

গৃহবধূর বক্তব্যে তিনি বলেন আমার শশুরের সাথে ধর্ষণের মিথ্যে বানোয়াট সামাজিক যোগাযোগ মাধ্যম “গাজীপুর সিটি কর্পোরেশন নিউজ” (facebook) পেইজ নামক অপপ্রচার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুনয় দৃষ্টি আকর্ষণ করছি।

গৃহবধূর খালার এ বিষয়ে তিনি বলেন রোজী আমার সাথে ছিলো এই রকম কোনো কিছুই ঘটেনাই তা হলে কেন এই অপপ্রচার চালিয়েছে, উনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর