রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ

প্রতিনিধির নাম: / ৪৭ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

​আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ
​টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
মানুষের দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির লক্ষ্যেই আল্লাহ তাআলা একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা ‘ইসলাম’ প্রদান করেছেন। ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় কল্যাণ ও আখিরাতে মুক্তি লাভ সম্ভব নয়। তাই সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই মানুষের কল্যাণ ও মুক্তির একমাত্র পথ।
​আজ শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় গাজীপুর মহানগরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে ‘ইসলামী সমাজ’ আয়োজিত এক বিশাল কল্যাণ ও মুক্তি সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর এসব কথা বলেন। “কল্যাণ ও মুক্তির পথে জীবন, সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন”-এর আহ্বানে এই সমাবেশের আয়োজন করা হয়।
​সমাবেশে ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীর বলেন, “ইসলামের মূল ভিত্তি হলো—সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরঙ্কুশ শাসন-কর্তৃত্ব একমাত্র আল্লাহর। মানুষের নয়। ফলে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহরই করতে হবে। আর এর বাস্তবায়নে শর্তহীন আনুগত্য ও অনুসরণ করতে হবে হযরত মুহাম্মদ (সা.)-এর।”
​তিনি আরও বলেন, “গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থায় মানুষের মনগড়া আইন-বিধান ও নেতাদের আনুগত্য স্বীকার করে সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্বের সীমালঙ্ঘন করা হয়। ফলে গণতন্ত্রসহ মানব রচিত সব ব্যবস্থাই ইসলাম বিরোধী।”
​সংবিধান প্রসঙ্গে তিনি দাবি করেন, মানব রচিত ও আল-কুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণেই সমাজে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, গুম-খুন, নারী-শিশু নির্যাতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো আযাব-গজব দেখা দিচ্ছে। রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষের ন্যায্য অধিকার সংরক্ষিত হবে এবং একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গঠিত হবে।
​রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পদ্ধতি তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্রের অধীনে নির্বাচন, সশস্ত্র সংগ্রাম, গণআন্দোলন কিংবা সেনা-ক্যু—এর কোনোটিই আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় রাসুল (সা.) প্রদর্শিত পদ্ধতি নয়। ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে ‘ইসলামী সমাজ’ গঠনের মধ্য দিয়েই শান্তিপূর্ণ উপায়ে এই লক্ষ্য অর্জন সম্ভব।” তিনি উগ্র পন্থা ও আল-কুরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকলকে ইসলামী সমাজের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানান।
​ইসলামী সমাজ রংপুর বিভাগের দায়িত্বশীল মোঃ হুমায়ূন কবীর এবং কুমিল্লা জেলার সহকারী দায়িত্বশীল শফিকুল ইসলাম স্বপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর, মোঃ আজমুল হক, মোঃ নুরুদ্দিন, মোঃ সেলিম মোল্লা, মোঃ মিনহাজ উদ্দিন, আবু জাফর মোঃ সালেহ, গুলজার আহম্মদসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর