বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ

প্রতিনিধির নাম: / ১৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬:

আজ সন্ধ্যা ৭টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় অবস্থানরত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের যাত্রা ও ব্যাগেজ প্রাপ্তিসংক্রান্ত অভিজ্ঞতার খোঁজখবর নেন।

মতবিনিময়কালে যাত্রীরা নতুন সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেন। বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে চালু করা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমকে তাঁরা স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি, জনস্বার্থে গৃহীত এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আজ আপনারা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।”

মন্ত্রী আরও বলেন, যাত্রীরা তাঁকে জানিয়েছেন যে তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাঁদের লাগেজ পেয়েছেন। তবে যাত্রীরা এ সেবার মান ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। যাত্রীসেবার এ মান বজায় রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রিয়াদগামী ফ্লাইট স্থগিত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে পুনরায় এ রুটে ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।

মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি সহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর