টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: নুসরাত জাহান রিমি
“পরিচ্ছন্ন গাজীপুর, সবুজ গাজীপুর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS – টঙ্গী, চেরাগআলী) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর ২০২৬, রবিবার টঙ্গীর চেরাগআলী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক জনাব মো: শওকত হোসেন সরকার।
গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়াই সিটি করপোরেশনের মূল অঙ্গীকার। এই নতুন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (STS) চালুর ফলে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর হবে, যা পরিচ্ছন্ন গাজীপুর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।