সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম: / ১৪ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:২১ অপরাহ্ণ

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
​টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে শিক্ষার্থীদের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার লক্ষে আয়োজিত হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে চকলেট, পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
​প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণকারী অন্যান্য শিশুদের হাতেও উৎসাহমূলক পুরস্কার ও চকলেট তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে আনন্দিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর হাতের লেখা শিক্ষার মানোন্নয়ন ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধ ও সুন্দর লেখার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় উদ্যোগ।
​এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর