গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর -২ আসনের সংসদ সদস্য, গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক, জনাব এম.মঞ্জুরুল করিম রনি,এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের, প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি,
জনাব শওকত হোসেন সরকার।
সভাপতিত্ব করেন, গাজীপুর জেলা পরিষদের,প্রশাসক, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব,
ড.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল)
সঞ্চালনায় ছিলেন,গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা,
জনাব মোঃ মোবারক হোসেন ( উপসচিব)
এ সময় আরো উপস্থিত ছিলেন সেলাই মেশিন গ্রহীতা, মহিলা এবং মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।