বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক

প্রতিনিধির নাম: / ১২১ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ

গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক

মোঃ জুয়েল পাঠান জেলা প্রতিনিধি//

গাজীপুরের পূবাইলে পারিবারিক কলহের জেরে আফসানা আক্তার স্নিগ্ধা (২১) নামের এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা মো: আফসার মিয়া বাদী হয়ে পূবাইল থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে নিহত গৃহবধূর স্বামী মেহেদী হাসান মারুফকে (২৪)-কে এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
​এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসী মেহেদী হাসান মারুফের সঙ্গে মো: আফসার মিয়ার বড় মেয়ে আফসানা আক্তার স্নিগ্ধা বিবাহবন্ধন হয়। পরবর্তীতে মারুফ দেশে ফিরে কাজীর মাধ্যমে নিকাহনামা সম্পন্ন করলেও তার পরিবার স্নিগ্ধা কে পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে অভিযুক্ত স্বামী পূবাইলের তালটিয়া মধ্যপাড়া এলাকার পারভীন বেগমের বাড়ির দ্বিতীয় তলার একটি চিলেকোঠা ভাড়া নিয়ে প্রিয়াকে নিয়ে বসবাস শুরু করেন। বসবাসকালে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো এবং প্রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​বাদীর ভাষ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আটটার দিকে ছোট বোন সিনথিয়া মুঠোফোনে স্নিগ্ধার সাথে সর্বশেষ কথা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিহতের বাসার ভাড়াটিয়া মো: শাহিন (২৬) বাদীর বাসায় এসে জানান যে, স্নিগ্ধাকে তার ভাড়াঘরের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে, খাটের তোশকের ওপর প্রিয়ার মৃতদেহ শায়িত রয়েছে। এ সময় অভিযুক্ত স্বামী মেহেদী হাসান মারুফ ও তার পরিবারের লোকজন সমস্ত জিনিসপত্র নিয়ে সকাল ১০টার দিকে বাড়ি থেকে পালিয়ে যায়।
​পরিবারের ধারণা, গত ১৮ সেপ্টেম্বর রাত আটটা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার যেকোনো সময়ে অভিযুক্ত স্বামী ও তার সহযোগীরা মিলে স্নিগ্ধাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।
​খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর