রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত ১৯

প্রতিনিধির নাম: / ৮২০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ যাত্রী। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে নগরের চায়না মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল হাসান (৪১) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে চায়না মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। এ সময় আহত হন অন্তত ১৯ যাত্রী।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ফিরোজ হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারণ, সড়ক ফাঁকা ছিল। দুর্ঘটনার অন্য কোনো কারণ দেখা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর