বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার, ৫০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ তুরাগ নদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ (Dr-Abul Kalam Azad) স্যার Tongi Govt. College, Gazipur. এ উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ফায়ার সার্ভিস মহাপরিচালকের ক্যাশিয়ার রেজায়ে রাব্বি! বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যাকাণ্ড: ব্রিফ করলেন গাজীপুর পুলিশ সুপার সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিনিধির নাম: / ৪০০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৩১ মার্চ ২০২৬: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রমসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কর্মসূচি ও নানামুখী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

আপনার মতামত লিখুন :


আপনার মতামত লিখুন :

৯ responses to “আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর