প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিভিন্ন ইউনিটের সমন্বিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অক্টোবর ২০২৬ মাসে বিভিন্ন ইউনিটের এসব সাফল্য তুলে ধরতে এপিবিএনের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার প্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন ইউনিটের মাধ্যমে মোট ৬৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চারটি হ্যাক হওয়া ফেসবুক আইডি, দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং একটি ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা প্রদান করা হয়েছে।এছাড়া সাইবার সুরক্ষা আইনের মামলায় একজনকে গ্রেফতার এবং পাঁচটি মোবাইল ফোন, নগদ ৫০০ টাকা ও ১৫টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। বিকাশ ও নগদ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধারের তথ্যও জানানো হয়।অস্ত্র ও মাদক উদ্ধার এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযান ও গোয়েন্দা তৎপরতায় তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, বিভিন্ন ধরনের ছয়টি ছুরি এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা দায়ের এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।অন্যদিকে মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ দশমিক ০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৪৭০ কার্টন সিগারেট এবং নগদ ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।স্বর্ণালংকার উদ্ধার চোরাচালানবিরোধী অভিযানে এপিবিএনের বিভিন্ন ইউনিট ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।মানবিক ও অন্যান্য কার্যক্রম অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এপিবিএন। নিখোঁজ চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩২ জন ভিকটিমকে উদ্ধার, এ সংক্রান্ত একটি মামলা দায়ের এবং ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।রোহিঙ্গা ক্যাম্পে অভিযান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১০২টি যানবাহন আটক করা হয়। পরে আটক যানবাহনগুলো শাহপরীর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, এপিবিএনের বিভিন্ন ইউনিট অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং নাগরিক সেবা আরও সহজ ও দ্রুততর করতে এপিবিএন ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখবে।