সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গাসিকের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ করেন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ঈদুল আযহার টানা ১০ দিন ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস

প্রতিনিধির নাম: / ৫২৫ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আগামীকাল রোববার খুলছে সরকারি সব অফিস।

গত ৫ জুন শুরু হয়েছিল টানা এই ছুটি। ছুটির শেষ দিন আজও অনেক মানুষ গ্রাম থেকে রাজধানীতে ফিরছেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে রাজধানীর টার্মিনালগুলোতে ঢুকছে বাস। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমূখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে।

যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলি ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী।

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে করে ঢাকায় কমলাপুরে নামেন তৌহিদুল ইসলাম। তিনি সচিবালয়ে চাকরি করেন বলে জানান।

তিনি জানান, বাস কাউন্টারগুলোতে ঢাকায় আসার যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঢাকা থেকে ফিরতি গাড়ির জন্য আগে থেকেই টিকেট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে টিকেট না পেয়ে লোকাল গাড়িতেও আসছেন।

ঢাকার টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, খুলনা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের নানা প্রান্ত থেকে যাত্রী নিয়ে একের পর এক বাস ঢুকছে রাজধানীতে। এসব বাস থামছে গাবতলি, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, জুরাইন, শনিরআখড়া, রায়েরবাগ, কাজলা এলাকায়।  বাস থেকে নেমে কেউ রিকশা, কেউ সিএনজি অটোরিকশা আবার কেউ ঢাকার লোকাল বাসে যাচ্ছেন গন্তব্যে। কেউ কেউ যাচ্ছেন মতিঝিলে মেট্রোরেলের স্টেশনের দিকে। আবার কেউ মোটরসাইকেল ভাড়া করছেন।

অনেক যাত্রীই জানান, অগ্রিম টিকেট কাটতে না পারায় তারা লোকাল বাসে করে ঢাকায় আসছেন।
রাজধানীর প্রতিটি জায়গায় ট্রাফিক সদস্য রয়েছেন।

মালিবাগ রেলগেইট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ রফিকুল ইসলাম বলেন, বিগত কয়েকদিনের তুলনায় আজ গাড়ি ও মানুষের চাপ বেড়েছে। বিকেল থেকে মানুষের চাপ বেড়েছে। শৃংখলা রক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনা তৎপর রয়েছে।

ঈদুল আযহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। কাল ১৫ জুন রোববার থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর