শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা

প্রতিনিধির নাম: / ৩৮ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ

৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা
বিনোদন প্রতিবেদক:
দীর্ঘ ৬২ বছর পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি শিল্পী রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। দর্শক-শ্রোতায় পরিপূর্ণ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশবরেণ্য অভিনেতা ও সংস্কৃতিসেবী আফজাল হোসেন।
সঙ্গীত সন্ধ্যার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রুনা লায়লা পরিবেশন করেন ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’ গানটি। এরপর তিনি তার জনপ্রিয় ১০টি গান পরিবেশন করেন। এ সময় দর্শক-শ্রোতারাও শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে রুনা লায়লা ঘোষণা দেন, এই সঙ্গীত সন্ধ্যা থেকে প্রাপ্ত অর্থ দেশের বন্যার্ত মানুষের কল্যাণে দান করা হবে। তার এই মানবিক উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর