শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

চমেকে এমবিবিএস ও বিডিএস এর ওরিয়েন্টেশন ক্লাস ১৭ জুন

প্রতিনিধির নাম: / ৭৫২ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম, ৪ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এমবিবিএস (৬৭তম ব্যাচ) ও বিডিএস (৩৬তম ব্যাচ) এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ আগামী ১৭ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ জুন) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন ক্লাশ চলাকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের তাদের নির্ধারিত পোশাক অ্যাপ্রোন পরিধান এবং সাথে অভিভাবকসহ সর্বাধিক ২ জনকে নিয়ে সকাল ৯টার মধ্যে অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং ফেইজ-১ এর সকল শিক্ষকবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর