বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।” টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি

প্রতিনিধির নাম: / ১৮ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ

টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের
নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি
গাজীপুর, টঙ্গী পপ্রতিনিধি //
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত উসকানিমূলক কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন ফারুক, সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল ও যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান পিন্টুর উদ্যোগে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি টঙ্গীর মধুমিতা এলাকা থেকে শুরু করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকা অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে র‍্যালিটি পুনরায় মধুমিতা এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়,মোঃ মহশিন মিয়া,মোক্তাদির হোসেন লিপু মোল্লা, মোঃ সালাউদ্দিন, হারুনুর রশিদ, মনির পাঠান, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মোটরসাইকেল আরোহী শোডাউনে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর