টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকা থেকে অভিযানে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত মিনারা (পিতা: বাবুল) নামে এক নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিনারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
https://shorturl.fm/6pxzS