মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

মেঘডুবী মৃধা বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ৮০৬ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ

মেঘডুবী মৃধা বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো জুয়েল হোসেন পাঠান

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী মৃধা বাড়ির সকল মৃত ব্যক্তির স্মরণে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (০৬ মার্চ, ২০২৬) মেঘডুবী মৃধা বাড়ির সামনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মরহুমদের স্বজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​
​স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের শুরুতে মৃধা বংশের পূর্বপুরুষ এবং অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে তাদের জীবনের ভালো কাজগুলো নিয়ে আলোচনা করা হয়।
​মিলাদ ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ পাঠ করা হয়। বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
​ইফতার বিতরণ , আলোচনা ও দোয়া শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দা এবং রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বংশীয় ঐতিহ্য ধরে রাখা এবং মৃত স্বজনদের প্রতি শ্রদ্ধা ও দোয়া জানানোর লক্ষ্যেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
​পরিবারের সদস্যর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজালুর রহমান মৃধা, উপপ্রধান হিসাব রক্ষক অবসরপ্রাপ্ত বিসিআইসি ঢাকা , সাখাওয়াত হোসেন সেলিম মৃধা, উপ-পরিচালক জনপ্রশাসন মন্ত্রণালয়, খসরু মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল থানা প্রেস ক্লাব, শোয়েবুর রহমান মৃধা, এনরুলমেন্ট অফিসার মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর, আশিকুর রহমান মৃধা,কম্পিউটার অপারেটর, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় জানান এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মৃতদের জন্য দোয়া করা এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর