বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ম’রে যেতে পারে বাংলাদেশের ক্রিকেট: আজিঙ্কা রাহানে পূবাইলে ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারনা — টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু। টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, ককটেল ও বিপুল মাদকসহ আটক ৩৫ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–০২ আসনে অধ্যাপক এম. এ. মান্নান স্যারের সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোটের ঐতিহাসিক বিজয় আজও গর্বের স্মৃতি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই পূবাইলের কুদাব এলাকায় অবৈধ এবসোলেট এলকোহলসহ দুইজন আটক ভবঘুরের ছদ্মবেশে ছয় খুন! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল কিলার I সাইকো সম্রাট’ চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ জন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ভবঘুরের ছদ্মবেশে ছয় খুন! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল কিলার I সাইকো সম্রাট’

প্রতিনিধির নাম: / ১০০ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ

ভবঘুরের ছদ্মবেশে ছয় খুন! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল কিলার I সাইকো সম্রাট’

ঘটনার বিবরণ-
প্রথম ঘটনা- গত ইং ২৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় “সাভার মডেল থানাধীন সাভার পৌরসভার ০৫ নং ওয়ার্ড, পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ২য় তলার রুমের ভিতরে” সাদা রংয়ের পাঞ্জাবী ও কালো রংয়ের ট্রাউজার পরিহিত একজন অজ্ঞাতনামা পুরুষ (৩০) লোক মৃত অবস্থায় পড়ে আছে। উক্ত সাংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন। মৃতের বয়স অনুমান ৩০ বছর, লম্বা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, মাথার চুল কালো, গলায় ওড়না পেঁচানো দেখা যায়। দুই হাত গামছা দিয়ে বাঁধা, মুখ-মন্ডল, নাক, কান, গলা সহ শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরায় আঘাত বা ক্ষতের দাগ নির্ণয় করা যায়নি। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং- ০৬, তারিখ-২৯/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

দ্বিতীয় ঘটনা- গত ইং ১১/১০/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৫০ ঘটিকার সময় “সাভার মডেল থানাধীন পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত বিল্ডিং এর ২য় তলার বাথরুমের দক্ষিণ পাশে” একজন অজ্ঞাতনামা মহিলা (৩০) মৃত অবস্থায় পড়ে আছে। উক্ত সাংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইং ১১/১০/২০২৫ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতের লাশ ময়নাতদন্তের নিমিত্তে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন। মৃতের বয়স অনুমান ৩০ বছর, লম্বা অনুমান ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাথা, গলায় কাটা জখমের চিহ্ন আছে, প্রাথমিক তদন্তে ও পারিপার্শিক অবস্থার আলোকে ধারণা করা যায় যে, ইং- ১১/১০/২০২৫ তারিখ ১৭.৫০ ঘটিকার পূর্বে যেকোন সময় অজ্ঞাতনামা দুস্কৃতিকারী/দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে উল্লেখিত অজ্ঞাতনামা মহিলা (৩০) কে বর্ণিত ঘটনাস্থলে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ফেলে “রেখে গেছে। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং- ৪৪, তারিখ-১৩/১০/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

তৃতীয় ঘটনা- গত ইং ১৯/১২/২০২৫ খ্রিঃ তারিখ ০৮.২০ ঘটিকার সময় “সাভার মডেল থানাধীন সাভার পৌরসভার ০৫ নং ওয়ার্ড, পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত বিল্ডিং এর ২য় তলার বাথরুমে একজন অজ্ঞাতনামা পুরুষ (৩৫) মৃত অবস্থায় পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, শেরে-বাংলা নগর, ঢাকা বরাবর প্রেরণ করেন। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে দেখা যায়, মৃতের বয়স অনুমান ৩৫ বছর, অজ্ঞাতনামা লাশের শরীর আগুনে পোড়া এবং গলিত হওয়ায় লাশের মুখমণ্ডল, নাক, কান, গলা সহ অন্যান্য অঙ্গের সনাক্ত করা এবং শরীরের ক্ষত বা আঘাতের চিহ্ন নির্ণয় করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন পোড়া এবং গলিত মাথার খুলি এবং পায়ের হাটুর নিচ থেকে পোড়া ও গলিত অংশ বিশেষ পাওয়া যায়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়া এবং গলিত মাংসসহ হাড়ের উপস্থিতি দেখা যায়। প্রাথমিক তদন্তে ও পারিপার্শিক অবস্থার আলোকে ধারণা করা যায় যে, ইং ১৯/১২/২০২৫ তারিখ ০৮.২০ ঘটিকার পূর্বে যেকোন সময় অজ্ঞাতনামা দুস্কৃতিকারী/দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে উল্লেখিত অজ্ঞাতনামা পুরুষ (৩৫) কে বর্ণিত ঘটনাস্থলে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ফেলে রেখে গেছে। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং- ৫৫, তারিখ-১৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

চতুর্থ ঘটনা- গত ইং 04/07/২০২৫ তারিখ 13.50 ঘটিকার সময় “সাভার মডেল থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন জনৈক রহিমার চায়ের দোকানের পিছনে” একজন অজ্ঞাতনামা মহিলা (75) মৃত অবস্থায় পড়ে আছে। উক্ত সাংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের নিমিত্তে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন। সুরতহাল রিপোর্টে, মৃতের বয়স অনুমান ৭৫ বছর বলে জানা যায়। পরবর্তীতে মৃত অজ্ঞাতনামা মহিলার পরিচয় পেয়ে তার আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা হয়। মোঃ মিঠু মিয়া (৩৭) (মৃতার নাতি) বাদী হয়ে সাভার মডেল থানায় অপমৃত্যু মামলা 74/25 ইং-06/07/2025 তারিখে দায়ের করেন। মামলাটি তদন্তকালে পিএম রিপোর্ট প্রাপ্ত হয়ে দেখা যায় যে, মৃতা আসমা বেগমকে শ্বাসরোধ করতঃ হত্যা করা হয়েছে মর্মে ডাক্তার পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করেন। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ইং-03/07/2025 তারিখ সন্ধ্যা অনুমান 07.00 ঘটিকার পর হতে ইং-04/07/2025 তারিখ দুপুর অনুমান 14.10 ঘটিকার পূর্বে যে কোন সময়ে সাভার মডেল থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ম জনৈকা রহিমার চায়ের দোকানের পিছনে মৃত আসমা বেগম (75) কে দুস্কৃতিকারী/দুস্কৃতিকারীরা একই উদ্দেশ্যে হত্যা করে বর্ণিত ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং- ৪১, তারিখ-১৯/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

পঞ্চম ঘটনা- ইং ১৮/০১/২০২৬ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় “সাভার মডেল থানাধীন সাভার পৌরসভার ০৫ নং ওয়ার্ড, পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত বিল্ডিং এর ২য় তলার বাথরুমে একজন অজ্ঞাতনামা অসনাক্তকৃত (২৫) এবং একজন অজ্ঞাতনামা মৃত নারী (১৩) এর আগুনে পোড়া মৃত দেহ পড়ে আছে। উক্ত ঘটনায় ৯৯৯ কলের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহ দুটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন। মৃতদেহ দুটির সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে দেখা যায়, অসনাক্তকৃ মৃতের বয়স অনুমান ২৫ বছর এবং অজ্ঞাত নারীর বয়স অনুমান ১৩ বছর। অজ্ঞাতনামা লাশ দুটির শরীর আগুনে পোড়া হওয়ায় লাশের মুখমণ্ডল, নাক, কান, গলা সহ অন্যান্য অঙ্গের সনাক্ত করা এবং শরীরের ক্ষত বা আঘাতের চিহ্ন নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে ও পারিপার্শিক অবস্থার আলোকে ধারণা করা যায় যে, ইং ১৮/০১/২০২৬ তারিখ ১৫.৩০ ঘটিকার পূর্বে যেকোন সময় অজ্ঞাতনামা দুস্কৃতিকারী/দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে উল্লেখিত অসনাক্ত অজ্ঞাতনামা (২৫) এবং অজ্ঞাতনামা নারী (১৩) কে বর্ণিত ঘটনাস্থলে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়ে ফেলে রেখে গেছে। উক্ত ঘটনায় সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামী ভবঘুর সাইকো সম্রাটকে সনাক্ত করে। অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং- ৪৩, তারিখ-১৯/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

গৃহিত ব্যবস্থা-
কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে নতুন করে জোড়া লাশ উদ্ধারের পরপরই সাভার থানা পুলিশ তদন্ত কাজ শুরু করে। তদন্তকালে প্রাপ্ত একটি ভিডিও এবং কমিউনিটি সেন্টারের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা, সময় ও অবস্থান মিলিয়ে প্রাথমিকভাবে ওই এলাকায় ঘোরাফেরা করা এক ভবঘুরে ব্যক্তির উপর সন্দেহ তৈরী হয়। এরপর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় প্রাপ্ত দুইটি হত্যাকাণ্ড এবং পূর্বের পৃথক ঘটনায় চারটিসহ মোট ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা সে স্বীকার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর