শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে কেন্দ্র করে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তৃণমূল বিএনপি
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি!

প্রতিনিধির নাম: / ২১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ

ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি!′

নিজস্ব প্রতিবেদক //

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বহুল আলোচিত ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় জামিন লাভের পর আসামিদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, আদালতের মাধ্যমে জামিন লাভের ঘটনায় তারা ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
স্থানীয়দের ভাষ্য, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলু, কাজী দাউদসহ আরও কয়েকজন। তাদের দাবি, তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে নির্দোষ ব্যক্তিরা এই মামলা থেকে অব্যাহতি পাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন যেন কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিস্বার্থের হাতিয়ার না হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে কাজ করে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত এবং নির্দোষদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।Ô


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর