শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে কেন্দ্র করে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তৃণমূল বিএনপি
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন

প্রতিনিধির নাম: / ১৮ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ

টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক //
গাজীপুরের টঙ্গী স্টেডিয়ামের সামনে স্থাপিত ময়লার ভাগার অপসারণ এবং এর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, সুস্থ-সুন্দর গাজীপুর গড়ি”-
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জনবহুল ও ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার থাকায় পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আ. রহমান, দৈনিক সংগ্রামের সহ-সম্পাদক আবুল হোসেন এবং মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর এবিএম সাইফুল্লাহ, সেক্রেটারি মাসুদ আলমসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। কর্মসূচিটি সঞ্চালনা করেন ৫৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মোক্তার হোসেন মুন্সী।
বক্তারা অবিলম্বে স্টেডিয়ামের সামনে থেকে ময়লার ভাগার অপসারণ এবং আধুনিক, পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর