বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজ ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় শিক্ষকের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, প্রিয়াংকা সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর অসুস্থতায় স্তব্ধ হয়ে পড়েছে,বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়। পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ঈশ্বরদীতে মহাসড়কে লিচু কেনাবেচা, কাভার্ড ভ্যানের চাপায় মা–মেয়েসহ নিহত ৩

প্রতিনিধির নাম: / ৫৭১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লিচু বিক্রেতা ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। এ ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন লিচুর মৌসুম। বাগান থেকে লিচু নিয়ে বিক্রির জন্য অনেকে মহাসড়কে দাঁড়িয়ে থাকেন। দূরদূরান্তের যাত্রীরা এসব লিচু কিনে নেন। আজ সকাল সাতটার দিকে আনিসুর রহমান তাঁর বাগানের কিছু লিচু নিয়ে বিক্রির জন্য মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী–সন্তান নিয়ে ফিরছিলেন মফিজুল ইসলাম। তিনি মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাঁদের চাপা দেয়।

ঘটনাস্থালেই লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মফিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে নিহত হন। মফিজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হতাহতের তথ্য নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশফিকুর রহমান বলেন, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

One response to “ঈশ্বরদীতে মহাসড়কে লিচু কেনাবেচা, কাভার্ড ভ্যানের চাপায় মা–মেয়েসহ নিহত ৩”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর