শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​

প্রতিনিধির নাম: / ১০২ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ
​
​নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর):
টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান উপাধ্যক্ষ ড. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দলীয় প্রভাব বিস্তার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কলেজ অডিটোরিয়াম ভেঙে ফেলা এবং প্রায় ২ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় কলেজটির শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে শিক্ষক পরিষদের সম্পাদক হওয়ার পর থেকেই কলেজ প্রশাসনের বিভিন্ন নীতি নির্ধারণ ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব বিস্তার করতে শুরু করেন ড. আবুল কালাম আজাদ। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
​ছাত্র-শিক্ষক ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবহনকারী কলেজের মূল অডিটোরিয়ামটি কোনো ধরনের সরকারি অনুমতি বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই ভেঙে ফেলা হয়েছে। এর পেছনে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অসৎ উদ্দেশ্য ছিল বলে দাবি করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
​গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কলেজ প্রশাসনে প্রভাব বজায় রাখার অভিযোগ রয়েছে। সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ও দলীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং গাজীপুর জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সুসম্পর্কের নানা তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে তার প্রকাশ্য পৃষ্ঠপোষকতা ও উপস্থিতির বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
​একজন বিতর্কিত ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত শিক্ষককে কীভাবে টঙ্গী সরকারি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতিবাজ এই শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সচেতন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর