শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

প্রতিনিধির নাম: / ৬৫ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ

বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
​রিপোর্টার// মোখলেসুর রহমান
টঙ্গীর বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশন লিমিটেড (পূর্বের নাম রাজ্জাক  টেক্সটাইল) কারখানার বর্জ্য ও দূষণে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। কারখানাটি থেকে নির্গত ক্ষতিকর গ্যাস, বর্জ্য ও ধোঁয়া জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। অভিযোগ রয়েছে, কারখানাটি থেকে নিয়মিত কাপড়ের পিস, ঝুট তুলো, সুতার উচ্ছিষ্ট ও ধুলাবালি মেশানো বর্জ্য এবং রোগজীবাণু বহনকারী লুব্রিকেন্ট ওয়েল বা তেল সরাসরি আশপাশের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় নির্গত হচ্ছে। এর ফলে এলাকার শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি ও চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
​স্থানীয়দের মতে, পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ও হুমকিস্বরূপ এই কারখানাটির অনিয়মের বিরুদ্ধে গার্মেন্ট কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও তারা কোনো কর্ণপাত করছে না।
​এমতাবস্থায়, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর