শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম: / ৫৪ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২১ অপরাহ্ণ

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিল্পাঞ্চলের উদ্যোক্তারা। ইন্ডাস্ট্রিয়াল গ্রীন সোসাইটি, টঙ্গী শিল্পাঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জনস্বাস্থ্য, পরিবেশ ও সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দাবি জানানো হয়।

শান্তিপূর্ণ এই মানববন্ধনে বক্তারা বলেন, ব্যস্ত মহাসড়কের পাশে বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা হলে পরিবেশ দূষণ বাড়বে, দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হবে এবং পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটবে।

তাদের দাবি, বর্জ্য থেকে ছড়ানো দূষিত বাতাসের কারণে কাশি, হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি শিল্পাঞ্চলের কর্মপরিবেশ ও বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে জনস্বাস্থ্য, পরিবেশ, সড়ক নিরাপত্তা ও শিল্পাঞ্চলের স্বার্থ বিবেচনায় চেরাগ আলী এলাকার পরিবর্তে অন্য কোনো উপযুক্ত স্থানে বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপনের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর