বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন,  আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম: / ৫৪১ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ

কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান

“কৃষকরাই দেশের খাদ্যযোদ্ধা”—একদিনে ২২ হাজার কৃষককে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “যাদের কঠোর পরিশ্রমে আমরা খাদ্য গ্রহণ করি, কৃষক কার্ড তাদের জন্য সম্মান এবং তাদের প্রাপ্য স্বীকৃতি।” তিনি বলেন, দেশের কৃষকদের মর্যাদা বৃদ্ধি ও তাদের অবদানকে স্বীকৃতি দিতেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একযোগে ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, “পহেলা বৈশাখ মূলত ধনীদের উৎসব হিসেবে বিবেচিত হতো। কিন্তু আজ একই দিনে হাজারো কৃষককে সম্মাননা দেওয়ার মাধ্যমে এ উৎসবকে আমরা মাটির অনেক কাছে নিয়ে এসেছি।”
তিনি কৃষকদের দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কল্যাণে সরকার সবসময় আন্তরিক। কৃষি খাতে আধুনিকায়ন, প্রণোদনা ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষক কার্ড পাওয়ার মাধ্যমে তারা নিজেদের সম্মানিত ও স্বীকৃত মনে করছেন। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে কৃষকদের জীবনমান আরও উন্নত হবে।
সরকারের এই উদ্যোগকে দেশের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর