সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন।

প্রতিনিধির নাম: / ৫৭২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ

গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন।

গাজীপুর টংঙ্গী প্রতিনিধি//আব্দুল খালেক সুমন
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বাসন থানার ৬টি ওয়ার্ডে মোট ৫টি রাস্তা ও ২টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি জানান, প্রতিটি প্রকল্প আগামী ২–৩ মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হবে।

এরপর বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর সাথে গাজীপুরের “এক টুকরো জাপান” খ্যাত সড়কে রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় রাস্তার পাশে থাকা ফুল গাছগুলোর সঠিক পরিচর্যা এবং পুরো সড়কজুড়ে এমন ফুল গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

পরে রাজেন্দ্রপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা ময়লা অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সন্ধ্যায় মাননীয় প্রতিমন্ত্রী ও গাজীপুর–২ আসনের সংসদ সদস্যের সাথে গাজীপুর সার্কিট হাউজে ইফতার গ্রহণ করা হয়। ইফতারের পর সিটি করপোরেশন এবং রোডস & হাইওয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করে গাজীপুরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

লক্ষ্য একটাই — উন্নত, পরিচ্ছন্ন ও নান্দনিক হোক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর