বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন,  আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ৭২৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ

গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

​মোঃ জুয়েল হোসেন পাঠান গাজীপুর জেলা প্রতিনিধি//

​গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পূবাইল থানা বিএনপি’র উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আপোষহীন নেত্রী’র স্মরণে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ২৬ শে ফেব্রুয়ারি ​বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন বকুল শিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন পুবাল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার। আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, জাকির হোসেন সরকার, সদস্য সাখাওয়াত হোসেন খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ ভুইয়া ও নজরুল ইসলাম খান বিকি ৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মো মোবারক হোসেন মোল্লা, হারেজ আলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির সদস্য সচিব হযরত আলী টিটু, পুবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক শুয়াইবুল হোসেন সোহাই, ফয়সাল,সাইফুল ইসলাম মামুন মোল্লা রাসেল মোল্লা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপোষহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।নেত্রীর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা
​দোয়া মাহফিল মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত
​ শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ , শিক্ষক, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর