বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ

প্রতিনিধির নাম: / ৬৫১ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ

ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ

আজিম শেখ :
গাজীপুরে শালবনের ভেতর টিকটক ভিডিও বানাতে গিয়ে একদল কিশোর অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে তারা ৯৯৯-নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় সনাক্তের জন্য ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, টিকটক ভিডিও করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ পায়। পরে সামনে এগিয়ে গিয়ে মাটি চাপা অবস্থায় লাশটি দেখতে পায়। শিয়াল বা অন্য কোন প্রাণি মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ প্রসঙ্গে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাতীয় পরিষেবা ৯৯৯-এ খবর পেয়ে মাটি চাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি এখানে পুঁতে রাখা হয়েছিল। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর