শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম: / ৫৫২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক//
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সার্কিট হাউজ রোডস্থ কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে এসে পৌঁছালে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান। বোর্ড সভায় ট্রাস্টের চলমান কার্যক্রম পর্যালোচনা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের সম্মাননা, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদান, কোন একটি বড় হাসপাতালের সঙ্গে চুক্তির মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সাংবাদিকদের জন্যে ফেলোশিপ কার্যক্রমও দ্রুত বাস্তবায়ন হবে।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাঁর পক্ষে কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে মনোনীত করেন।

বোর্ড সভা শেষে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে বৃত্তির চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর