রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌ গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।” টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ঈদুল আযহার টানা ১০ দিন ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস

প্রতিনিধির নাম: / ৮৯৩ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আগামীকাল রোববার খুলছে সরকারি সব অফিস।

গত ৫ জুন শুরু হয়েছিল টানা এই ছুটি। ছুটির শেষ দিন আজও অনেক মানুষ গ্রাম থেকে রাজধানীতে ফিরছেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে রাজধানীর টার্মিনালগুলোতে ঢুকছে বাস। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমূখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে।

যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলি ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী।

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে করে ঢাকায় কমলাপুরে নামেন তৌহিদুল ইসলাম। তিনি সচিবালয়ে চাকরি করেন বলে জানান।

তিনি জানান, বাস কাউন্টারগুলোতে ঢাকায় আসার যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঢাকা থেকে ফিরতি গাড়ির জন্য আগে থেকেই টিকেট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে টিকেট না পেয়ে লোকাল গাড়িতেও আসছেন।

ঢাকার টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, খুলনা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের নানা প্রান্ত থেকে যাত্রী নিয়ে একের পর এক বাস ঢুকছে রাজধানীতে। এসব বাস থামছে গাবতলি, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, জুরাইন, শনিরআখড়া, রায়েরবাগ, কাজলা এলাকায়।  বাস থেকে নেমে কেউ রিকশা, কেউ সিএনজি অটোরিকশা আবার কেউ ঢাকার লোকাল বাসে যাচ্ছেন গন্তব্যে। কেউ কেউ যাচ্ছেন মতিঝিলে মেট্রোরেলের স্টেশনের দিকে। আবার কেউ মোটরসাইকেল ভাড়া করছেন।

অনেক যাত্রীই জানান, অগ্রিম টিকেট কাটতে না পারায় তারা লোকাল বাসে করে ঢাকায় আসছেন।
রাজধানীর প্রতিটি জায়গায় ট্রাফিক সদস্য রয়েছেন।

মালিবাগ রেলগেইট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ রফিকুল ইসলাম বলেন, বিগত কয়েকদিনের তুলনায় আজ গাড়ি ও মানুষের চাপ বেড়েছে। বিকেল থেকে মানুষের চাপ বেড়েছে। শৃংখলা রক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনা তৎপর রয়েছে।

ঈদুল আযহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। কাল ১৫ জুন রোববার থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর