শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তুরাগ নদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ (Dr-Abul Kalam Azad) স্যার Tongi Govt. College, Gazipur. এ উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ফায়ার সার্ভিস মহাপরিচালকের ক্যাশিয়ার রেজায়ে রাব্বি! বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যাকাণ্ড: ব্রিফ করলেন গাজীপুর পুলিশ সুপার সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর প্রীতিভোজ অনুষ্ঠিত
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

পাকা আমের ভাপা দইয়ের রেসিপি

প্রতিনিধির নাম: / ৮১০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ণ

বাজারে এখন নানান জাতের নানান নামের পাকা আম পাওয়া যাচ্ছে। দুধ-ভাতে কিংবা এমনিতেই কেটে আম খাচ্ছেন তিনবেলা। মিষ্টি, রসালো এবং দারুণ ঘ্রাণের পাকা আমে ফ্রিজ একেবারে ভর্তি। চাইলে আমের নানান পদ তৈরি করে খেতে পারেন।

পাকা আমের ভাপা দই বানাতে পারেন খুব কম সময়ে। খুবই মজার এই রেসিপি বানাতেও বেশি উপকরণ লাগে না। কম খরচে এবং কম সময়ে মজার এই রেসিপি বানিয়ে প্রিয়জনকে খুশি করতে পারেন। আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক-

উপকরণ
১. মিষ্টি দই ১ কাপ
২. কনডেন্সড মিল্ক ১ কাপ
৩. পাকা আমের ক্বাথ আধা কাপ
৪. আম কুচি আধা কাপ
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ
৬. পেস্তা বাদাম গুঁড়া আধা কাপ

প্রস্তুত প্রণালি
প্রথমেই দই থেকে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি বড় পাত্রে পানি ঝরানো টক দই, কনডেন্সড মিল্ক, আমের ক্বাথ আর এলাচ গুঁড়া খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একটি স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের গোল পাত্রে পুরো মিশ্রণটি ঢেলে দিন।

আলাদা একটি কড়াইয়ে পানি গরম করে অ্যালুমিনিয়ামের পাত্রটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ভাপিয়ে নিন ২০-২৫ মিনিটের জন্য। যেভাবে পুডিং তৈরি করেন ঠিক সেভাবেই এটিকে ভাপিয়ে নিতে হবে। অনেকটা পুডিংয়ের মতোই জমাট বাঁধবে দই।


আপনার মতামত লিখুন :

২ responses to “পাকা আমের ভাপা দইয়ের রেসিপি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর