শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান নেত্র‌কোণা জেলা পুলিশে নতুন অতিরিক্ত পুলিশ সুপার যোগদানহ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব

প্রতিনিধির নাম: / ২৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব

নুসরাত জাহান রিমি  টঙ্গী (গাজীপুর):
তারুণ্যের উচ্ছ্বাস, আনন্দ আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টঙ্গী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ উৎসব। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল সাজসাজ রব ও উৎসবের আমেজ।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তারা।
নবাগত শিক্ষার্থীদের অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেন, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, নাটক ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এসব পরিবেশনা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুকুর, রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি বাবুল, জিএস স্বপন এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সচিব আলাউদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর