বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান নেত্র‌কোণা জেলা পুলিশে নতুন অতিরিক্ত পুলিশ সুপার যোগদানহ পূবাইলে বাড়ছে চুরি ছিনতাই, অপরাধ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন, 
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধির নাম: / ২৭ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ

টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সক্রিয় কর্মীসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম সাকিনস্থ বালুরমাঠের দক্ষিণ পাশে জনৈক ইয়াসিন মোল্লার নির্মাণাধীন টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন:

১. গোলাপ (৪২), পিতা- মতলব হোসেন, সাং- পুতিয়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা: ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।

২. মো. রাকিব (১৮), পিতা- মো. সোহরাব আলী, সাং- আন্দারিজা, থানা- ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা: ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।

৩. মো. সুমন (১৮), পিতা- আমজাদ, সাং- ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।

(তারা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।)

​এদিকে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাদাম এলাকা থেকে অপর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

​গ্রেপ্তারকৃত চতুর্থ আসামি:

৪. এস এম আরমান হোসেন (২৩), ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিতা- হাজী মোহাম্মদ মফিজুল হক, মাতা- মাকসুদা বেগম, সাং- ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর