
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সক্রিয় কর্মীসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম সাকিনস্থ বালুরমাঠের দক্ষিণ পাশে জনৈক ইয়াসিন মোল্লার নির্মাণাধীন টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. গোলাপ (৪২), পিতা- মতলব হোসেন, সাং- পুতিয়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা: ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।
২. মো. রাকিব (১৮), পিতা- মো. সোহরাব আলী, সাং- আন্দারিজা, থানা- ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা: ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।
৩. মো. সুমন (১৮), পিতা- আমজাদ, সাং- ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।
(তারা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।)
এদিকে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাদাম এলাকা থেকে অপর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত চতুর্থ আসামি:
৪. এস এম আরমান হোসেন (২৩), ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিতা- হাজী মোহাম্মদ মফিজুল হক, মাতা- মাকসুদা বেগম, সাং- ভাদাম, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025