বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ঢাকার সবুজবাগে মাটি খুঁড়ে লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন, আটক ১

প্রতিনিধির নাম: / ৮২৩৪৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১:২৫ পূর্বাহ্ণ

নিখোঁজ হওয়ার আট দিন পর আজ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার সবুজবাগ থানার বাইকদিয়া এলাকা থেকে মাটি খুঁড়ে জাকির হোসেন (৫৫) নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

পুলিশ বলেছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে জাকিরের লাশ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আজহার আলী (৫০)।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী প্রথম আলোকে বলেন, প্লাস্টিক ব্যবসায়ী জাকির হোসেন সপরিবার সবুজবাগ থানার বাইকদিয়া এলাকায় থাকতেন। ৪ জুন জাকির নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। পরে ১০ জুন পরিবারের পক্ষ থেকে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করা হয়। গতকাল বুধবার রাতে ওই ঘটনায় আজহার আলীকে আটক করে পুলিশ।

ওসি মো. ইয়াছিন আলী আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আজহার আলী জাকিরকে অপহরণ করার পর ছুরিকাঘাতে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন। আজ বৃহস্পতিবার সকালে আটক আজহারকে সঙ্গে নিয়ে বাইকদিয়া এলাকায় মাটি খুঁড়ে জাকিরের লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।

হত্যাকাণ্ডের কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. ইয়াছিন আলী।

ব্যবসায়ী জাকিরের কাছে দুই লাখ টাকা ছিল। এই টাকা পেতেই আজহার আলী তাঁকে হত্যা করেছেন বলে পুলিশের ধারণা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর