মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান নেত্র‌কোণা জেলা পুলিশে নতুন অতিরিক্ত পুলিশ সুপার যোগদানহ পূবাইলে বাড়ছে চুরি ছিনতাই, অপরাধ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন,  আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম: / ১৯ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
ও বিক্ষোভ মিছিল

​মো জুয়েল হোসেন
গাজীপুর জেলা প্রতিনিধি//

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ঐতিহাসিক মিরের বাজারে আওয়ামী লীগের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস, অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে মিরের বাজার মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে পূবাইল থানা বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ও অঙ্গ সংগঠন অংশ নেন।
​বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মিরের বাজারে এসে জড়ো হতে থাকেন। মুহূর্তে এলাকাটি মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে। উক্ত মিছিলে নেতৃত্ব দেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার, আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, ও নজরুল ইসলাম, সম্মানিত সদস্য আসাদ হোসেন খান বুলবুল, ও যুবদল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল , ছাত্রদল, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, “আওয়ামী লীগের দোসররা আবার সংগঠিত হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার গভীর চক্রান্তে লিপ্ত। কিন্তু গাজীপুরের সচেতন জনগণ এবং বিপ্লবী রাজনৈতিক শক্তি তাদের এই অপচেষ্টা যেকোনো মূল্যে নস্যাৎ করে দেবে।”
​বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
​সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মিরের বাজারের প্রধান প্রধান সড়ক ও ঢাকা-বাইপাস মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক নিরাপত্তার জন্য শুভকামনা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর