বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

লন্ডনে গণমাধ্যমকে বিলাওয়াল লক্ষ্য ছিল ২০টি যুদ্ধবিমান, ভূপাতিত করা হয় ৬টি

প্রতিনিধির নাম: / ৬৩০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ণ

গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যকার মূল সমস্যাগুলো সমাধানে বিশ্বশক্তিগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি তাঁর লন্ডন সফরের সময় এ আহ্বান জানান। সেখানে তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বিলাওয়াল একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার উদ্দেশ্য হলো ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরা এবং নয়াদিল্লির অভিযোগগুলোর মোকাবিলা করা। তাদের এই বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে দলটি লন্ডন সফর করছে। প্রতিনিধিদলে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, হিনা রাব্বানি খার এবং খুররম দস্তগীর; সিনেটর শেরি রেহমান, মুসাদিক মালিক, ফয়সাল সুবজুয়ারি এবং বুশরা আঞ্জুম বাট; এ ছাড়া আছেন জ্যেষ্ঠ দূত জলিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়া।

লন্ডনে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘সংঘাতের সময় আমাদেরই পাল্লা ভারী ছিল। এই সুবিধা থাকা সত্ত্বেও আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম এই শর্তে যে, ভবিষ্যতে একটি নিরপেক্ষ স্থানে সব উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় জম্মু ও কাশ্মীর বিরোধ দ্রুত সমাধান হবে কি না, বিলাওয়ালের কাছে সাংবাদিকেরা জানতে চান। বিলাওয়াল বলেন, তিনি আশা করছেন ট্রাম্প বা তাঁর সরকার তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করবে। কারণ, সংঘাতের সময় পাকিস্তানের প্রতিরক্ষা অবস্থান ভারতের চেয়ে ভালো ছিল।

বিলাওয়াল দাবি করেন, পাকিস্তান ভারতের ২০টি জেটকে চিহ্নিত (লক) করেছিল; কিন্তু মাত্র ছয়টি ভূপাতিত করেছে এবং বিশ্বশান্তির জন্য সংযম দেখিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধক্ষমতা দেখিয়েছে।

বিলাওয়াল আরও বলেন, ‘আমরা আশা করি যে আন্তর্জাতিক পর্যায়ে, তা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যই হোক না কেন, তারা সবাই তাদের ভূমিকা পালন করবে এবং ভারতকে আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য রাজি করাবে।’ তিনি বলেন, ‘আমরা কাশ্মীরসহ সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চাই। সব সমস্যার সমাধান কাশ্মীর থেকেই শুরু হবে।’

বিলাওয়াল বলেন, ছয়টি ভারতীয় জেট ভূপাতিত করে পাকিস্তান তার শক্তি প্রদর্শন করেছে, এবং এখন শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর