বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ টঙ্গী পূর্ব থানায় বিএনপির রাজনীতিতে ফরিদুল আজিজ স্বপনের সক্রিয় ভূমিকা টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজ ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় শিক্ষকের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, প্রিয়াংকা সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

মিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম: / ৬২৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে রকিবুল হাসান ওরফে পেপার সামি (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে রকিবুলকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মাদকের মামলায় জেল খেটে সম্প্রতি তিনি জামিনে বের হয়েছিলেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান প্রথম আলোকে বলেন, রকিবুল পরিবারের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের একটি বিহারি ক্যাম্পে থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা ছেড়ে একা সাভারে থাকছিলেন। গতকাল রাতে প্রতিপক্ষের লোকেরা গাড়ি পাঠিয়ে কৌশলে তাঁকে সাভার থেকে ঢাকায় আনেন। পরে সুযোগ বুঝে তাঁকে গলা কেটে লাশ মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের পাশে ফেলে রাখে। খবর পেয়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে পল্লবী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা মাকছুদের রহমান বলেন, হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এখন তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রকিবুল মাদক কারবারি ছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেল খেটে সম্প্রতি জামিনে বের হন। আর হত্যাকারীরাও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসের অভিযোগে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “মিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার”

Leave a Reply to * * * Win Free Cash Instantly: http://amormc.com/index.php?mneqih * * * hs=851e4fdeffddce1c747144bfa43da02f* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর