বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি* *নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা হতে ৯ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।*

প্রতিনিধির নাম: / ৬৩১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

*প্রেস বিজ্ঞপ্তি*
*নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা হতে ৯ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।*

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক ১৬০৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট রোডস্থ আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য গাঁজা’সহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুম হাওলাদার (৩৩), পিতা- আব্দুর বর হাওলাদর, গ্রাম-বাইশখালী, থানা-উজিরপুর, জেলা- বরিশাল’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীর নিকট হতে ৩০ কেজি মাদক দ্রব্য গাঁজা এবং ০২ টি মোবাইল ফোন’সহ উদ্ধার করা হয়।

৩। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানয় হস্তান্তর করা হয়েছে।

 

*স্বাক্ষরিত/-*
শাহ আলম
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ০১৭৭৭৭১০১০৩।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর