রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান নেত্র‌কোণা জেলা পুলিশে নতুন অতিরিক্ত পুলিশ সুপার যোগদানহ পূবাইলে বাড়ছে চুরি ছিনতাই, অপরাধ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন,  আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা।
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

গাজীপুরের টঙ্গী অঞ্চলের শীর্ষ ছিনতাইকারী ও ‘ছিনতাইকারী গডফাদার’ খ্যাত মাহিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিনিধির নাম: / ৭১৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গী অঞ্চলের শীর্ষ ছিনতাইকারী ও ‘ছিনতাইকারী গডফাদার’ খ্যাত মাহিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার ভোররাতে টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন একটি বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি টঙ্গী ও আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র রাতে বিভিন্ন স্থানে পথচারী ও যাত্রীদের টার্গেট করে ছিনতাই করত। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর