শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।” টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

পরিচ্ছনতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময় : এলজিআরডি উপদেষ্টা

প্রতিনিধির নাম: / ৬৭৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ণ

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ঈদ মানেই ত্যাগ স্বীকার করা, তাই ঈদের আনন্দকে ত্যাগ করে আমরা মানুষের জন্য শহর পরিষ্কার রাখছি’।

পোস্টে বলা হয়েছে, ‘পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়, ধন্যবাদ আপনাদের।’

অপর এক পোস্টে বলা হয়েছে, ১২টি সিটি কর্পোরেশনের ৪৮৭টি ওয়ার্ড-শতভাগ বর্জ্য অপসারণ দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও ভালোবাসার কারণে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা আমাদের প্রতিশ্রুতির জয়-পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা।

উপদেষ্টা বলেছেন, ঈদুল আযহায় ১২ঘন্টারও কম সময়ে পরিস্কার ঢাকা। ঈদের দিনসহ টানা তিনদিন পশু কোরবানি হয়েছে। নগরবাসীর দায়িত্ববোধ আর পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতায় তাদের কমিটমেন্ট রেখেছে। পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল সহকর্মীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা।

আসিফ মাহমুদ ঈদুল আযহা উদযাপন শুরুর প্রাক্কালে বলেছেন, ‘কোরবানির ঈদ আনন্দ হোক সুস্থ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায়, আমরা পারি ঈদের দিনকেও পরিচ্ছন্ন রাখতে পেরেছি। ত্যাগের এই দিনে আমাদের দায়িত্ব কেবল কোরবানিতেই শেষ নয়, পরিবেশ রক্ষা করাটাও বড় ইবাদত। আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি। পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের সকলের।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর