বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজে অগ্নিপ্রতিরোধ ও ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত টংগী পাইলট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত দুর্ঘটনারস্থান: দাড়াইল,গাজীপুরা ২৭, টঙ্গী ,গাজীপুর। সংবাদ প্রাপ্তির সময়:২০:২৫ ঘটিকা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌ গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ঢাকায় অসুস্থ বোনকে দেখে মোটরসাইকেলে চট্টগ্রামে ফেরার পথে দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিনিধির নাম: / ৭৫৬ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ণ

ঢাকায় অসুস্থ বোনকে দেখে মোটরসাইকেলে ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩৭)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি নগরের ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ‘মেইনটেন্যান্স সুপারভাইজার’ হিসেবে কাজ করতেন।

আবদুর রহিমের চাচাতো ভাই মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকায় বসবাসরত নাসিমা বেগম নামে তাঁদের এক বোন কিডনি রোগে আক্রান্ত। খবরটি শুনে তিনি ঈদের ছুটিতে বোনকে দেখতে মোটরসাইকেলে করে ঢাকায় যান। এরপর গতকাল বুধবার রাতে তিনি সেখান থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে ফিরছিলেন।

দুর্ঘটনায় মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, কোনো গাড়ির ধাক্কায় আবদুর রহিমের মৃত্যু হয়েছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর