সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে কেন্দ্র করে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তৃণমূল বিএনপি টঙ্গীর ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড নিয়ে অপপ্রচারের প্রতিবাদ: কর্তৃপক্ষের ভাষ্য মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার, ৫০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ তুরাগ নদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ (Dr-Abul Kalam Azad) স্যার Tongi Govt. College, Gazipur. এ উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম: / ৬ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃজুয়েল হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। পরে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকায় মীমাংসা করা হয়।

অভিযোগ রয়েছে, রোববার দুপুরে পূর্বের ওই ঘটনার জের ধরে জুয়েলকে আবারও চোর আখ্যা দিয়ে অটোরিকশার মালিকসহ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।

দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর