সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দুর্ঘটনারস্থান: দাড়াইল,গাজীপুরা ২৭, টঙ্গী ,গাজীপুর। সংবাদ প্রাপ্তির সময়:২০:২৫ ঘটিকা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌ গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।” টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেসব্রিফিং হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য

প্রতিনিধির নাম: / ৭৬৬ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেসব্রিফিং
হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য
ঢাকা:প্রতিনিধি//
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে প্রেসব্রিফিং করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–তে আয়োজিত এই প্রেসব্রিফিংয়ে দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রেসব্রিফিংয়ে তারেক রহমান বলেন, “এই নির্বাচনোত্তর সময়ে জনগণের প্রত্যাশা পূরণ, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা চায়। বিএনপি সেই প্রত্যাশা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, জনগণের ঐক্য ও আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে এবং এই অর্জনকে ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
প্রেসব্রিফিংয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ নেতাকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর