বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজে অগ্নিপ্রতিরোধ ও ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত টংগী পাইলট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত দুর্ঘটনারস্থান: দাড়াইল,গাজীপুরা ২৭, টঙ্গী ,গাজীপুর। সংবাদ প্রাপ্তির সময়:২০:২৫ ঘটিকা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌ গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা

প্রতিনিধির নাম: / ৬৯ ভিউ:
আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
​টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের দাবি এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গী স্টেশন রোডের সরকার বাড়ি এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
​কর্মসূচির শুরুতে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়।
​মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, “শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি অত্যন্ত যৌক্তিক।”
​পথসভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি এবং টঙ্গী থানা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নবীন হোসেন।
​বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে পুঁজি করে কোনো কুচক্রী মহল যাতে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে শ্রমিক ভাই-বোনদের কর্মস্থলে ফিরে গিয়ে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানান তাঁরা।
​শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর