শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।” টঙ্গীতে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ: আমীর, ইসলামী সমাজ মেয়েটির বাবা কোথায় তথ্য নেই পুলিশের কাছে
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম: / ২৪৬ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃজুয়েল হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। পরে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকায় মীমাংসা করা হয়।

অভিযোগ রয়েছে, রোববার দুপুরে পূর্বের ওই ঘটনার জের ধরে জুয়েলকে আবারও চোর আখ্যা দিয়ে অটোরিকশার মালিকসহ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।

দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর