শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ

প্রতিনিধির নাম: / ৫৬ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ

গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ

মো জুয়েল পাঠান গাজীপুর জেলাপ্রতিনিধি//

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ নৌভ্রমণে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌযানে জলপথে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে অংশগ্রহণকারীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকরা পরস্পরের সঙ্গে সৌহার্দ্য ও মতবিনিময় করেন এবং আনন্দঘন সময় কাটান।

নৌভ্রমণে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ানের ইকবাল আহমেদ সরকার, মোহনা টিভির আতিক, আরটিভির আজহারুল হক, দৈনিক সংবাদের আইয়ুব খান, দৈনিক যুগান্তরের আব্দুল গাফফারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ সময় দৈনিক দেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শাকিল মোল্লাসহ পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূবাইল থানা প্রেসক্লাবেরb নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর