সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান নেত্র‌কোণা জেলা পুলিশে নতুন অতিরিক্ত পুলিশ সুপার যোগদানহ পূবাইলে বাড়ছে চুরি ছিনতাই, অপরাধ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন,  আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যাকাণ্ড: ব্রিফ করলেন গাজীপুর পুলিশ সুপার

প্রতিনিধির নাম: / ৫২৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যাকাণ্ড: ব্রিফ করলেন গাজীপুর পুলিশ সুপার
কাপাসিয়া প্রতিনিধি //আদম বেপারী
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় সাংবাদিকদের ব্রিফ করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার।
সম্প্রতি সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে। ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তিনি বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপুর্ণ একটি ঘটনা। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং দ্রুত সময়ের মধ্যে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের কাজও চলছে।
এদিকে, এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর