বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজ ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় শিক্ষকের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, প্রিয়াংকা সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর অসুস্থতায় স্তব্ধ হয়ে পড়েছে,বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়। পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত ১৯

প্রতিনিধির নাম: / ৫৩৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ যাত্রী। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে নগরের চায়না মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল হাসান (৪১) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে চায়না মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। এ সময় আহত হন অন্তত ১৯ যাত্রী।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ফিরোজ হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারণ, সড়ক ফাঁকা ছিল। দুর্ঘটনার অন্য কোনো কারণ দেখা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

২ responses to “ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত ১৯”

Leave a Reply to * * * Win Free Cash Instantly: https://rasitamilmatrimony.com/index.php?ez433g * * * hs=e72026dbf21f987661d73492d20bab49* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর