বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ টঙ্গী পূর্ব থানায় বিএনপির রাজনীতিতে ফরিদুল আজিজ স্বপনের সক্রিয় ভূমিকা টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজ ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় শিক্ষকের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, প্রিয়াংকা সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

তীব্র গরমে সুস্থ থাকতে খেতে পারেন যেসব সালাদ

প্রতিনিধির নাম: / ৬৬৭ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:২৬ পূর্বাহ্ণ

সানজানা রহমান যুথী

তীব্র গরমে শরীরের ক্লান্তি যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তাই এসময় চাই স্বস্তিদায়ক কিছু খাবার। যা খাবার তালিকায় রাখা বাঞ্ছনীয়। গরম থেকে রক্ষা পেতে খাবারের তালিকায় যোগ করতে পারেন কয়েকটি সালাদ রেসেপি। যা স্বাস্থ্যের জন্যও ভালো পাশাপাশি আপনার শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে।

অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এসব সালাদ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি স্বস্তিদায়ক সালাদের রেসিপি-

চিকেন সালাদ

উপকরণ
১. সেদ্ধ করা মুরগির মাংস ১ কাপ
২. শসা কুচি ১টি
৩. গাজর কুচি ১টি
৪. ক্যাপসিকাম কুচি ১/২টি
৫. টমেটো কুচি ১টি
৬. লেবুর রস ২ চা চামচ
৭. গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
৮. লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি
সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন। চাইলে উপর থেকে অলিভ অয়েল দিতে পারেন।

সবজি সালাদ

উপকরণ
১. শসা কুচি ১টি
২. গাজর কুচি ১টি
৩. বিটরুট কুচি ১টি
৪. পেঁয়াজ কুচি ১টি
৫. টমেটো কুচি ১টি
৬. লেবুর রস কুচি ১ চা চামচ
৭. লবণ সামান্য
৮. গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালি
সবজিগুলো পাতলা করে কেটে একসঙ্গে মিশিয়ে দিন। এরপর উপরে লেবুর রস ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।

ডিমের সালাদ

উপকরণ
১. সেদ্ধ ডিম ২টি
২. পেঁয়াজ কুচি ১টি
৩. শসা কুচি ১/২টি
৪. টমেটো কুচি ১টি
৫. লেবুর রস ১ চা চামচ
৬. গোলমরিচ সামান্য

প্রস্তুত প্রণালি
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

স্প্রাউটস সালাদ

উপকরণ
১. মুগ ডালের স্প্রাউটস ১ কাপ
২. টমেটো কুচি ১টি
৩. শসা কুচি ১টি
৪. পেঁয়াজ কুচি ১টি
৫. কাঁচামরিচ কুচি ১টি
৬. লেবুর রস কুচি ১ চা চামচ
৭. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
সব উপকরণ কুচি করে কেটে নিন। এবার একসঙ্গে মিশিয়ে নিন। এটা খুবই স্বাস্থ্যকর ও হালকা দুপুরের খাবার হতে পারে।

পনির সালাদ

উপকরণ
১. কিউব করে কাটা পনির ১ কাপ
২. ক্যাপসিকাম বিভিন্ন রঙের কুচি ১ কাপ
৩. শসা ১টি
৪. টমেটো ১টি
৫. অলিভ অয়েল ১ চা চামচ
৬. লেবুর রস ১ চা চামচ
৭. লবণ ও গোলমরিচ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
সব উপকরণ কুচি করে কেটে নিন। এবার একসঙ্গে মিশিয়ে নিন। পছন্দের সার্ভিং প্লেটে নিয়ে পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

২ responses to “তীব্র গরমে সুস্থ থাকতে খেতে পারেন যেসব সালাদ”

Leave a Reply to * * * Snag Your Free Gift: https://primefisolutions.com/index.php?s763up * * * hs=1a671beee3bb4e9959d5a2bb5ffcc839* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর