বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন,  আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

নাজনীনের সাংবাদিকতা বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধির নাম: / ৬০০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ণ

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

তানিয়া হামিদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন মানুষ মানবিকতা নৈতিকতা থেকে বহু দূরে রয়েছেন। দৃশ্যমান সম্পদের পেছনে মানুষ ছুটছেন। এই ছোটাছুটির প্রবণতা কমাতে হলে আসল সত্য জানতে হলে মানুষকে বই পড়তে হবে। সাংবাদিকরা প্রতিদিন সত্য প্রকাশ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। কিন্তু অনেকে তার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন না। এক্ষেত্রে নাজনীন আক্তার বানু একটি শুভ উদ্যোগ গ্রহণ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, একজন নাজনীন শিক্ষকতার পাশাপাশি সংবাদ পাঠ, সঙ্গীত চর্চাও করেন। এছাড়াও তিনি তার পরিবারে সন্তানদেরও বড় করেছেন। একজন মানুষ ইচ্ছে করলে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তিনি আবার গ্রন্থও প্রকাশ করেছেন। তার কাছ থেকেও আমাদের শেখার আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, (অব.) এয়ার কমোডর (অব.) মুনিম খান মুজলিস, পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার, কবি শহিদুল্লাহ ফারায়জী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলী আশরাফ আকন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর